সাদাস্রাব অস্বাভাবিক বুঝবেন কি করে? - The News Lion

সাদাস্রাব অস্বাভাবিক বুঝবেন কি করে?

 


দি নিউজ লায়নঃ  অনেক নারীই সাদাস্রাবের জেরে অস্বস্তিতে ভোগেন । ওধুষপথ্যেও কমে না।  ঠিক কোন স্টেজকে আমরা সাদাস্রাব বলব?  নরমাল ভ্যাজাইনাল একটা সিক্রেশন থাকেই। ওটা থাকবেই। ওই জায়গাটা কখনও ড্রাই হবে না... আমাদের মুখ যদি শুকনো হতো, তাহলে তো আমরা কথা বলতে পারতাম না। এমনকি আমরা খেতেও পারতাম না, ঢোক গিলতে পারতাম না। তেমনই স্বাভাবিকভাবে মাসিকের রাস্তা ভেজা থাকবে।


 অনেক বেশি সাদাস্রাব হলে শরীর খুব দুর্বল লাগে। কিন্তু সাদাস্রাব ফিজিওলজিক্যাল কারণে তিনটি সময়ে বেশি হয়ই। একটা রিপ্রোডাক্টিভ এজে একজন নারীর যখন মাসিক শুরু হবে, তার কয়েক দিন আগে একটু সাদাস্রাব হবে। মাসিক ভালো হয়ে গেলে একটা সাদাস্রাব হবে। এটা স্বাভাবিক। দুই মাসিকের মাঝামাঝি সময়ে যখন ওভুলেটেড পিরিয়ড, তখনও তার সাদাস্রাব থাকবেই। এটাই নরমাল। কিন্তু সাদাস্রাবের সাথে যদি ইচিং হয়, চুলকাচ্ছে অনেক বেশি বা এটা সাথে রক্তও যাচ্ছে, অথবা সাদাস্রাবের সাথে জলের মতো তরল বেশি পরিমাণে যাচ্ছে, সেইসঙ্গে দুর্গন্ধ; তখন বিষয়ট চিন্তার। এই লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.